Sunday, 2 June 2013

ঘাসফুল জীবন

ঘাস ফুল। কি অযতন আর অবহেলায় জন্ম তার। কিন্তু যখন তাকাই ছোখ জুড়িয়ে যায়। জানি, খেলার মাঠে বলটাকে জালে ডুকানোর প্রতিযোগিতায় কেউই সেদিকে ছোখ রাখার বা দেখার অবসর পায় নি। 'কাটা যুক্ত' বুটের পিষ্ট হয়েছে বার বার।
 - কি ভাবছিল ঘাসফুল? কি ভাবছিল ঘাসফুল তার সমস্থ শরীরকে পিষ্ট করে যখন পায়ের কারসাজি দেখিয়ে যাচ্ছিল কন্টকি পা?
 পড়ন্ত বিকেলে ক্লান্ত রোদ যখন দিনের শেষ চুমু দিয়ে যায় ঘাস ফুলের শরীরে, ঘাস ফুল কি পারে সাড়া দিতে পথম চুমুর মত, ভোরের আলোকে দিয়েছিল যেমনটি করে? আর সে একই শিহরন কি পেয়েছিল পিষ্ট দেহে, ক্ষত বিক্ষত হওয়া শরীরে?
ঘাসফুল কি জানত তার বিকেল এমনটি হবে? নাকি তপ্ত দুপুর তাকেও দিয়েছিল আলসেমি? প্রচণ্ড অভিমানে কি ভ্রুকুটি কেটেছিল সুর্য্যকে। নাকি হেয়ালীর ঠোট বাকিয়ে হেলিয়ে দিয়েছিল বাড়ন্ত শরীর?
নিজের গন্ডি পেরিয়ে দেখাতো হলনা, নিজের চারপাশ, এই সবুজ মাঠের অপাশে ঐ পিচডালা রাস্তা। শোঁ শোঁ করে হাজারে হাজার যন্ত্র দানব চলে যাওয়া, একবারও কেন আমার দিকে তাকায় না? কিংবা ঐ বহুতল ফ্ল্যাটের বিমর্ষ নারী। জানা যদি যেত, কিংবা একবার যদি তার চুলের ঘ্রান নেয়া যেত? ইস' কতকি যে দেখার বাকি, কত কি স্প্র্শ করার বাকী!
পাস! পাস! এইদিকে! এই দিকে........
 - ঘাসফুল সত্যি সত্যিই নেতিয়ে পড়ে। ঘাসফুল প্রচন্ড অভিমানে আর ঘৃনা নিয়ে মিশে যায় সবুজ ঘাসের শরীরে ।। 02:09 AM 02/06/2013